জানা যায়, নিহত ব্যাংকের ওই কর্মচারীর নাম নুরুল আজাদ সুমন (২৮)। তিনি, চট্টগ্রাম জেলার পটিয়া গ্রামের মরহুম হাশেম মিয়ার ছেলে নুরুল আজাদ সুমন। সে ব্যাংকে চাকুরী করাকালীন সময়ে দীর্ঘদিন যাবৎ ওই বাসায় বসবাস করে আসছে বলে জানা যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বলেন, নিহত নুরুল আজাদ সুমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মৌলভীবাজার শাখার একজন কর্মচারী। গতকাল রাতে তার লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পেয়ে আমরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা ধারনা করছি সে আত্মহত্যা করেছে। তদন্ত প্রতিবদেন আসলে আরো জানা যাবে বলে তিনি জানান।
Leave a Reply