1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ইফতার মাহফিল থেকেই সংগ্রহ অ্যাম্বুলেন্স কেনার টাকা

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইফতার মাহফিল থেকেই উঠল অ্যাম্বুলেন্স কেনার টাকা। এমনই একটি মহতী উদ্যোগ নিয়ে গতকাল রবিবার ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করে মুন্সীঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল। এ মাহফিলে আমন্ত্রণ জানানো হয়েছিল ইউনিয়নটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কয়েক শ’ লোককে। এ মাহফিল থেকেই জনগণ যার যার সামর্থ্য অনুযায়ী অ্যাম্বুলেন্স ক্রয়ের জন্য টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। অনেকে আবার নগদ টাকা প্রদান করেন। এতে প্রায় ৪ লাখ টাকা সংগ্রহ হয়।

চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল জানান, লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে। তাও বেশির ভাগ সময় নষ্ট থাকে। জরুরী প্রয়োজনে ঠিকমতো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। জনগণের এ দুর্ভোগ লাঘবে একটি অ্যাম্বুলেন্স কেনার কথা চিন্তা করি। এতে জনগণ ব্যাপকভাবে সারা দিয়েছে। এখন একটি অ্যাম্বুলেন্স ক্রয় করা সময়ের ব্যাপার মাত্র। এটি হবে কনকসার ইউনিয়ন পরিষদের নিজস্ব অ্যাম্বুলেন্স। আমার ইউনিয়নের জনগণের যখনই অ্যাম্বুলেন্সের প্রয়োজন হবে, তখনই তারা এটি পেয়ে যাবে। আমি শুভ কাজের উদ্যোগ নিলাম। আমার মতো সকল ইউনিয়নের ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় যদি প্রতিটি ইউনিয়নে এমন একটি করে অ্যাম্বুলেন্স কেনা হয়, তাহলে রোগীদের জরুরী সেবা নিয়ে ঢাকায় পাঠাতে আমাদের কোনো সমস্যা হবে না। অনেকে এই সামান্য সেবায় ফিরে পেতে পারে জীবন।

ইফতার মাহফিলে এ সময় ইউনিয়নটির নাগরিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মাসুদ কনক, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশীদ শিকদার, মনির হোসেন মাস্টার, রুহুল মোড়ল, মাহবুব সরকার, জিএম কামাল প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park