
ইংরেজি নববর্ষ-২০২৪ উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রীতিভোজ। ১০ জানুয়ারি ২০২৪ খ্রি: রাত ০৮ টায় বিএমপি’র রুপাতলিস্থ পুলিশ লাইন্সে নগর পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যদের নিয়ে ইংরেজি নববর্ষ-২০২৪ উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব জিহাদুল কবির, (বিপিএম-সেবা, পিপিএম )।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত উক্ত প্রীতিভোজে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিভাগীয় কমিশনার, বরিশাল মোঃ শওকত আলী, রেঞ্জ ডিআইজি বরিশাল মোঃ জামিল হাসান (বিপিএম-সেবা, পিপিএম), সিও র্যাব-৮, বরিশাল লেঃ কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন, পিএসসি, জি+, আর্টিঃ, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল আবু আহাম্মদ আল মামুন সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত বিভিন্ন পদ-পদবীর ১,৮০০ (এক হাজার আটশত) সদস্য উক্ত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা (বিপিএম-বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত (পিপিএম-বার), সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন স্তরের সকল পুলিশ সদস্যগণ।

Leave a Reply