1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান মানিক অষ্টম শ্রেণী পাস

নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান মোহা: আতাউর রহমান ভূইয়া ওরফে মানিক আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তিনি মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি। হলফনামায় শিক্ষাগত যোগ্যতার স্থানে তিনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস লিখেছেন।
নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের কার্যালয়ে প্রার্থী কর্তৃক পূরণ করে নোটারি পাবলিকের মাধ্যমে জমা দেওয়া হলফনামা সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
অপরদিকে, একই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম হলফনামায় শিক্ষাগত যোগ্যতার স্থানে তিনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস লিখেছেন।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে ১৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।  গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ৮জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেন।  পাঁচজন প্রার্থীর মনোনয়ন পত্র যৌক্তিক কারণে বাতিল ঘোষণা করেন। আগামী ১৮ ডিসেম্বর নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রাথীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। একই দিন প্রার্থীরা তাদের প্রতীক গ্রহণ করে সেই দিন থেকে প্রচারণা চালাবেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহা: আতাউর রহমান ভূইয়া ওরফে মানিক বলেন, হলফনামায় শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park