1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা,ছাত্রলীগ নেতা রাজু গ্রেফতার

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজু আহম্মেদ (২৫) ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রাজু আশুলিয়ার ভাদাইল এলাকার বাসিন্দা মো. চাঁন মিয়ার ছেলে। তদন্ত ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, তিনি আন্দোলনের সময় একাধিক হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন। বিভিন্ন ভিডিওতে দেখা যায়, রাজু কখনো হেলমেট পরে দেশীয় অস্ত্র হাতে, আবার কখনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ছাত্র-জনতার ওপর হামলা চালান।

পুলিশ জানায়, আন্দোলনের সময় রাজু ও তার অনুসারীরা সংঘবদ্ধভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন এবং প্রাণহানির ঘটনাও ঘটে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের চেষ্টা করছিল।

পুলিশের এক কর্মকর্তা জানান, “রাজুর বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা রয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছি, তিনি হামলায় সরাসরি জড়িত ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park