
দখলদার ইজরায়েলি কর্তৃপক্ষ এবার রেকর্ডসংখ্যক ১৮০ জন ইহুদি উপাসককে আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছে, যা এখন পর্যন্ত এই পবিত্র স্থানে ইহুদিদের প্রবেশের সর্বোচ্চ নজির।
এর আগে সর্বোচ্চ ৩০ জন ইহুদি উপাসক একসঙ্গে আল-আকসা চত্বরে প্রবেশের অনুমতি পেত। এবারের সিদ্ধান্তে সেই সংখ্যাটি প্রায় ছয় গুণ বৃদ্ধি পেয়েছে।
মুসলিমদের তৃতীয় পবিত্রতম এই স্থানে এমন উসকানিমূলক পদক্ষেপ ফিলিস্তিনি জনগণ ও মুসলিম বিশ্বে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ইজরায়েলের দীর্ঘদিনের নীতিরই অংশ, যার মাধ্যমে তারা আল-আকসার স্থিতিশীলতা বিনষ্ট করে সেখানে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায়।
Leave a Reply