1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আমি স্যার হতে চাই না, হতে চাই সকলের প্রিয় দাদাভাই-হরিনাকুন্ডুর বিশাল জনসভায় সাংসদ মহুল

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

“আমি কখনই এমপি হতে চাই না, আমি স্যার হতে আসিনি, আমি আপনাদের প্রিয় দাদা ভাই মহুল হতে এসেছি। আমি সংবর্ধনা নিতে আসিনি, আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে। এই বিশাল জনসমর্থন আমাকে আরো বেশী দায়িত্বশীল হওয়ার কথাই বলছে। নির্বাচনের আগে আপনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, নির্বাচনের পরও সেই ভালোবাসা চাই আমি। আপনাদের পিছিয়ে পড়া জনপদকে যেন সকলকে সাথে নিয়ে আমি এগিয়ে নিতে পারি সেই দোয়া করবেন আমার জন্য। গতকাল বিকেলে হরিণাকুন্ড উপজেলা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোয়ারদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ,সাংসদের ভাই আবু শাহরিয়ার জাহেদী পিপুল সহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ।

ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, আপনারা ২০০৬ সালেও ঠিক এইভাবে আমার ভাই নবাগত এমপি মহুলকে এভাবেই সমর্থন দিয়েছিলেন। এই সেই মাঠ, যে মাঠ সেদিনও কানায় কানায় পরিপূর্ণ ছিল।

পরিশেষে সাংসদ নাসের শাহরিয়ার জাহেদী মহল বলেন, আমার দুইটি কথা আছে। এক নম্বর হলো এ উপজেলার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর দুই নম্বর হলো, কখনই আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা কখনই কোন বিশৃঙ্খলা চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park