1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে পথে পথে ঘুরছেন ঝিনাইদহের কৃষক আবু বক্কর

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে পথে পথে ঘুরছেন ঝিনাইদহের কৃষক আবু বক্কর। ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের সুতলিয়া গ্রামে আগুনে পুড়ে ছাই হয়েছে কৃষক আবু বক্করের শেষ অবলম্বনটুকু। পুড়ে মারা গেছে ৫ টি মহিষ ও একটি গরু। আয়ের একমাত্র অবলম্বন পুড়ে ছাই হওয়ার পর পথে পথে ঘুরছেন কৃষক আবু বক্কর।
জানা যায়, পরিবারের স্বচ্ছলতা আনতে এনজিও থেকে ঋণ নিয়ে বাড়িতে গরু আর মহিষের খামার করেছিলেন কৃষক আবু বক্কর। ৫ টি মহিষ ও ১টি গরু লালন-পালন করতেন তিনি। গত ১৪ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে হঠাৎ তার গোয়ালে আগুন ধরে যায়। মুহুর্তে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে পুড়ে মারা যায় কৃষক আবু বক্করের ৫ টি মহিষ ও একটি গরু। পরদিন বাড়ির পাশের মাঠে মৃত গরু ও মহিষগুলো মাটিচাপা দেওয়া হয়।
ক্ষতিগ্রস্থ কৃষক আবু বক্কর বলেন, আগুনে আমার ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এনজিও থেকে ঋণ নিয়ে ছোট্ট খামার করেছিলাম। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন কি করব, কোথায় যাব। ঋণের টাকা কিভাবে পরিশোধ করব। আশা ছিলো গরু আর মহিষগুলো বড় করে বিক্রি করে যা লাভ হবে তা দিয়ে ঋণ পরিশোধ করে বাড়তি টাকা দিয়ে সংসার চালাবো। এখন তো আমার সব শেষ হয়ে গেছে। আমি পথে বসে গেছি।
ঝিনাইদহ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মনোজিৎ কুমার মন্ডল বলেন, আগুনে পুড়ে কৃষক আবু বক্কর এর অপুরণীয় ক্ষতি হয়েছে। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোন সহযোগিতা পেলে অবশ্যই তাকে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park