1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আগামী সংসদ নির্বাচনে আলীগের মনোনয়ন প্রত্যাশী ঢালী মোয়াজ্জেমের মতবিনিময় সভা

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে আগামী সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন মতবিনিময় সভা করেছেন। মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন গতকাল শনিবার বিকালে উপজেলার হলদিয়া গ্রামে তাঁর নিজ বাড়ির আঙিনায় এ সভা ডাকেন।

ঢালী মোয়াজ্জেম হোসেন আগত মুক্তিযোদ্ধা ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আজ আমি একটি বিশেষ কারণে আপনাদের ডেকেছি। আর তা হলো- কয়েক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সচিব আমাকে ফোন দেন। তিনি শেখ হাসিনার পক্ষ থেকে বার্তা নিয়ে কথা বলেন। শেখ হাসিনা নির্বাচনী এলাকায় আমার গণসংযোগের বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে জানান। আগামী সংসদ নির্বাচনের আগে আরও গণসংযোগ বাড়াতে বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের ডেকেছি।

ঢালী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এ সময় বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, বীর মুক্তিযোদ্ধা দিদার হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আবদুর রশিদ মোড়ল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা আগামী সংসদ নির্বাচনে প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেনকে আওয়ামী লীগ থেকে মনোনয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park