1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আইনজীবী হত্যার ঘটনায় মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
চট্টগ্রামে সহকারী কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) হত্যার ঘটনায় মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ করেছেন মৌলভীবাজার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও শিক্ষার্থীরা এবং অন্যদিকে গায়বানা জানাজার নামাজ আদায় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সময়ে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও বড়লেখা-সহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ইং, দুপুরে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. মোঃ আব্দুল মতিন চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বকশী জুবায়ের আহমদ ও সহকারী পাবলিক প্রসিকিউটর নজরুল, অতিরিক্ত সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট মোঃ দেলওয়ার হোসেন, অ্যাডভোকেট নেপুর আলী প্রমুখ।
এদিকে চট্টগ্রামে আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়বানা জানাজার নামাজ আদায় করেছে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।।বুধবার (২৭ নভেম্বর) বাদ জোহর শহরের পশ্চিমবাজার জামে মসজিদে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা সাহিত্য সম্পাদক মাওলানা শাহ মুস্তাকীম আলী। এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুমন ভূইয়া, জাকারিয়া ইমন-সহ অন্যান্যরা। জানাজার আগে বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলা মওদূদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park