1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-২, আহত-১০

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত হয়েছে ২ জন। সেসময় আহত হয়েছে আরও ১০ জন। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ শহরের তামান্না পার্ক ও পোড়াহাটী নামক স্থানে ঐ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের ওসমান মোল্লার স্ত্রী ঝাঁপু খাতুন (৬৬) ও ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকার ভাড়াটিয়া সচিন নন্দির ছেলে নারায়ন চন্দ্র নন্দি (৬৩)।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহলে রানা জানান, বিকাল চারটার দিকে ঝাপু খাতুন ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে রোগী দেখে বাড়ি ফেরার পথে তামান্না পার্কের সামনে পৌঁছলে ইজি ভ্যানের চাকায় শাড়ি জড়িয়ে রাস্তার উপর পড়ে যান। সেসময় বিপরিথ দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ঝাঁপু খাতুন মারা যান।

অপরদিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটী নামক স্থানে মাইক্রোবাসের সাথে সিএনজির সংঘর্ষ হলে নারায়ন নন্দী নিহত হন। জানাজায়, ঝিনাইদহ শহর থেকে বৃহস্পতিবার বিকালে সিএনজিযোগে হাটগোপালপুর যাচ্ছিলেন। তিনি পোড়াহাটী ইউনিয়নের ৯ নং নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে সিএনজির সংঘর্ষ হয়।সেএতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্বার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সেসময় সিএনজির ৯ যাত্রী আহত হয়। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

ঝিনাইদহ আরাবপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনা শুনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও কেউ মামলা করেনি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park