1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজার কোর্টে মামলার নিষ্পত্তি হওয়া আলামত ধ্বংস ও হস্তান্তর

মো জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারে আদালতে ৩৪টি মামলার নিষ্পত্তি হওয়া ধ্বংসযোগ্য আলামত ধ্বংস ও হস্তান্তরযোগ্য আলামত প্রকৃত মালিক বরাবর হস্তান্তর করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। বুধবার (০৯ আগস্ট ২০২৩ইং) , বিকেলে মৌলভীবাজার জজ কোর্ট চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিভিন্ন মামলার জব্দ ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়। ধ্বংসকৃত আলামতের মধ্যে মোট ৫৭৬ পিস ইয়াবা, ৪ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ১০৩ লিটার চোলাই মদ এবং বিভিন্ন নকল কসমেটিকস দ্রব্যাদি ছিল।  এছাড়া, বিজ্ঞ আদালতের আদেশে ৩ লক্ষ ৫৪ হাজার ২০০ টাকা, একটি ওয়েব ক্যামেরা এবং ০৯ টি শাড়ি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।  পাশাপাশি বিজ্ঞ আদালতের আদেশে ২ লাখ ১৯ হাজার ৫১০ ভারতীয় রূপিসহ ৫ হাজার ৫০০ জাল টাকার নোট (বাংলাদেশ ব্যাংক), সিলেট শাখায় জমা দেওয়া হয়।  এছাড়াও ৩ হাজার ৩৯০ ইউএস ডলার এবং জুয়া মামলার আলামতসহ মোট ৩ লাখ ৫৭ হাজার ৪৭০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। আদালতের আদেশে ১টি ভারতীয় এয়ারগান, ১টি ম্যাগাজিনসহ পিস্তল, বিস্ফোরিত বোমার অংশ বিশেষ, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৬২টি বিস্ফোরিত বোমার ধাতব বল, ৩৫০টি গুলির খোসা, টিআর গ্যাসের ৮টি খোসা মৌলভীবাজার পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা বিভাগ) মোঃ জগলুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুস মিয়াসহ কোর্ট পুলিশের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park