1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মহেশপুরে উন্নতজাতের ফিলিপাইন ব্লাক গেন্ডারি আখের চাষ করে ব্যাপক আলোচিত হয়েছেন ইউপি সদস্য রফিকুজ্জামান বিপলু

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১ নং এসবিকে ইউনিয়নের কাকিলাদাড়ী গ্রামের মোহাম্মদ রেজাউল ইসলাম খোকনের ছেলে এসবিকে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহাম্মদ রফিকুজ্জামান ওরফে বিপলু উন্নতজাতের ফিলিপাইন ব্লাক গেন্ডারি আখের চাষ করে ব্যাপক আলোচিত হয়েছেন। তিনি তার নিজের ১ বিঘা জমিতে উন্নতজাতের ফিলিপাইন ব্লাক গেন্ডারি আখের চাষ করে এলাকাবাসীকে তাঁক লাগিয়ে দিয়েছেন ।
তিনি জানান, তার নিজের ১ বিঘা জমিতে বীজ ও সার সহ মোট খরচ হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। নিয়মিত ভাবে সঠিক পরিচর্যা করে চলেছেন উন্নতজাতের এই গেন্ডারি আখ চাষে। অধিক ফলনের আশা করছেন বিপলু। আবহাওয়া অনুকূলে থাকলে তিনি এই ব্লাক গেন্ডারি আখ বাজার জাতকরণ করে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা লাভের আশা করছেন। এছাড়াও তিনি অন্যান্য জাতের মোট ২২ বিঘা জমিতে বিভিন্ন প্রজাতের দেশীয় আখের চাষ করেছেন। যা পার্শবর্তী মোবারকগঞ্জ সুগার মিলে বিক্রয় করে মোটা অঙ্কের টাকা পেয়ে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন তিনি। এছাড়াও নিজ নামে নামকরণ করে বিপলু মেম্বার বিরানব্বই নামের নতুন উন্নতজাতের হাইব্রিট গেন্ডারি আখের চাষ ছড়িয়ে দিতে চান সারাদেশে।
তিনি আরও জানান, এসবিকে ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহাম্মদ মিন্টু মিয়া কাকিলাদাড়ী গ্রামের আমার ব্লাক গেন্ডারি আখ চাষের মাঠপর্যায়ে কোন খোঁজ খবর নেয়নি। এছাড়াও মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কোন প্রকার সরকারি সহযোগীতা পাওয়া যায়নি। তবে চাষিরা এই উন্নতমানের আখ চাষের জন্য সরকারি সকল প্রকার সহযোগীতা পেলে এলাকায় ব্লাক গেন্ডারিসহ বিভিন্ন আখের চাষ আরো বৃদ্ধি পাবে। যার ফলে এলাকার আখ চাষিরা অর্থীক ভাবে ব্যাপক স্বাবলম্বি হবে বলে এলাকার সচেতন মহল মনে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park