1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মেহেরপুরে গাঁজা ও মোটরসাইকেল ফেলে মাদক কারবারীর ভোঁ-দৌড়

মেহেরপুর সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে তিন কেজি গাঁজা ও একটি মোটর সাইকেল ফেলে ভোঁ-দৌড় দিয়ে পালিয়েছে অজ্ঞাত দুই মাদক কারবারী। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ অজ্ঞাত দুজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ দেখানো হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেল যোগে দুজন মাদক কারবারী আসছে মর্মে  সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স ভাটপাড়া গ্রামের সড়কে অবস্থান নেন। এ সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। পুলিশের সংকেত পেয়ে তারা একটি লাল রংয়ের অ্যাপাচি ফোর ভি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। যার রেজিস্ট্রেশন নং মেহেরপুর ল-১১-৭৬৬২।
ওসি আরো জানান, মোটর সাইকেলের মালিক ও মাদক কারবারীদেরকে সনাক্ত করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park