1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও অর্থ সহায়তা প্রদাণ

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ এর মাধ্যমে অনলাইনে অর্থ সহায়তা প্রদাণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ এর মাধ্যমে অনলাইনে অর্থ সহায়তা প্রদান করা হয়।

ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইনে অর্থ সহায়তা প্রদান ও সেলাই মেশিন বিতরণের নির্দেশে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। । বক্তারা, শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্বাধীনতায় তার আত্মত্যাগের বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এস এম সোহেল রানা, রোকেয়া খাতুন, শিললুর রহমান,ফৌজিয়া হক জুই প্রমূখ। জেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় পরে সদর উপজেলায় ১৫ জনসহ জেলার ৬ টি উপজেলায় ৪০ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৪০ জন নারীকে অনলাইনে অর্থ সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park