1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিন পালন

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিন পালিত হয়েছে। ১৯৩০ সালের ৮ আগস্ট ফরিদপুরের তৎকালীন গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। ডাক নাম ছিল রেণু। তাঁর বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগম। তিনি বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাস্ট্রের পক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র‌্যালি যোগে শিল্পকলা একাডেমী চত্বরে জড় হয় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বঙ্গমাতার প্রেরণা সকল নারীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন নারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park