1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা, নগরীর অলি গলিতে মিলছে এডিসের লার্ভা

আবুল কাশেম রুমন সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। এছাড়া সিলেট নগরীর অলি গলিতে মিলছে এডিসের লার্ভা। সময়ের প্রেক্ষিতে এডিসের লার্ভা ভংয়কর রূপ ধারণের সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞদের মতে।
সারাদেশের ন্যায় সিলেটেও হু হু করে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। নগর থেকে গ্রাম, বিভাগের প্রায় সব উপজেলা থেকেই শনাক্ত হচ্ছেন ডেঙ্গুরোগী। এমন পরিস্থিতিতে চরম ডেঙ্গুঝুঁকিতে রয়েছে সিলেট মহানগরী। ইতোমধ্যে নগরীর সব ওয়ার্ডে এডিসের লার্ভা পাওয়ায় ডেঙ্গুর কমিউনিটি সংক্রমণের শঙ্কা ক্রমশ বাড়ছে। যদিও এসব সমাধানের জন্য সিলেট সিটি কর্পোরেশন মাঠে জুরালো ভাবে কাজ করে যাচ্ছে। লার্ভা পাওয়া যাওয়া স্থান ও ভবনের মালিককে করা হচ্ছে জরিমানা সিটি কর্পোরেশন থেকে।
এদিকে সিলেট এম.এজি ওসমানী, সিলেট সদর হাসপাতাল ও প্রাইভেট বিভিন্ন ক্লিনিকে ডেঙ্গুরোগীর চিকিৎসা নিতে আসছেন অনেক রোগী প্রতিদিন কোন কোন শহর কিংবা গ্রামগঞ্জ থেকে রোগী আসতে দেখা যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘন্টায় নতুর করে আরো ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকাল ৮ট থেকে সোমবার বিকেল পর্যন্ত অনেকে আক্রান্ত হন। এর মধ্যে সিলেট জেলায় ২, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ১৭ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ৫ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে চলতি মওসুমে ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৮ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১২৪, সুনামগঞ্জে ২৯, হবিগঞ্জে ২০১, মৌলভীবাজারে ৩৩ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ১৫১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩২ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন। চলতি মওসুমে ৫৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হলেও ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৪০৬ জন। দেশে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু রেকর্ড ছাড়িয়ে গেলেও চলতি মওসুমে এখন পর্যন্ত  ডেঙ্গুতে সিলেটে কেউ মারা যায়নি। তবে গত জুলাই মাসে সিলেট বিভাগে রেকর্ডসংখ্যক ৩৮২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। জুলাইয়ে দৈনিক গড়ে  ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ জন।
এছাড়া চলতি আগস্ট মাসের ৫ দিনে সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯২ জন। প্রতিদিন গড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ জন।
এদিকে চলতি মওসুমের জানুয়ার থেকে জুন পর্যন্ত বিভাগে শনাক্ত হওয়া ডেঙ্গুরোগীর সংখ্যা ৬৩ জন। এর মধ্যে জানুয়ারীতে ৩ জন, এপ্রিলে ১ জন, মে মাসে ১ জন ও জুন মাসে শনাক্ত হয়েছেন ৫৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park