1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গফরগাঁও সরকারি কলেজে দুর্ধর্ষ চুরি, দুই নৈশপ্রহরী আটক

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের প্রশাসনিক ভবনের ১৩টি কক্ষের তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানান গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহম্মেদ।
জানা গেছে,গত শনিবার দিবাগত রাতে কলেজের নৈশ প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে একদল চোর কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে সিসিটভি অকেজো করে দেয়। পরে কলেজের
প্রশাসনিক ভবনসহ ১৩টি কক্ষের তালা কেটে স্টিলের আলমিরার লক ভেঙে কাগজপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ করে। এছাড়াও দোতলার মনোবিজ্ঞান বিভাগ, লাইব্রেরী ও কলেজ অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে নগদ টাকাসহ ২টি ল্যাপটপ , ১টি সিপিও, ২টি আইপিএস, সি সি টিভির এমবি আর, পেনড্রাইভ, বায়োমেট্রিক হাজিরা খাতা, স্টেশনারিসহ বিভিন্ন ইলেকট্রনিক মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে গেছে।

এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য কলেজের দুই নৈশ প্রহরীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন হেলাল মিয়া (৫০) ও উমর ফারক (৫৬)।
এছাড়া কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে । তবে চুরির সম্পূর্ণ ঘটনাটি পরিকল্পিত বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ।

এবিষয়ে গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ জানান, প্রশাসনিক ভবনের বিভিন্ন কলাপসিবল গেইটের তালা কেটে চোরের দল প্রবেশ করে নিচতলা ও দোতলায় বিভিন্ন কক্ষের তালা ভেঙে জিনিসপত্র তছনছ করে। বিভিন্ন কক্ষে থাকা প্রায় ৩৫ টি আলমারি ও ড্রয়ারের তালা ভেঙে নগদ ২ লাখ ৫৭ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তবে কোনো গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে কিনা তা এখন বলা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, কলেজে রাতের পাহারাদার হিসেবে দুইজন নৈশপ্রহরী নিয়োজিত ছিল। তারা চুরি হওয়ার সময় ঘুমিয়ে ছিল বলে জানা গেছে। এ বিষয়ে থানায় অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

কলেজের নৈশপ্রহরী হেলাল মিয়া ও উমর ফারুক বলেন রাতে একটানা বৃষ্টির কারণে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ভোরে ওঠে টের পেয়েছি।

খবর পেয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান,
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার
হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন,‘ঘটনাস্থল পরিদর্শন করে চুরির বিভিন্ন আলামত জব্দ করে দুই নৈশপ্রহরীকে জিাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park