1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজার মহিলা কলেজের ছাত্রীর বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু

মো জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। ছাত্রীর নাম সুইটি বেগম (১৯ )। সে মৌলভীবাজার মহিলা কলেজের অনার্সের ছাত্রী। শনিবার ০৫ আগস্ট ২০২৩ইং, সন্ধ্যার সময় স্মার্ট মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য মাল্টিপ্লাগে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হলে সাথে সাথে দ্রুত মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সুইটি বেগম শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সংলগ্ন মাঝদিহি গ্রামের মৃত হারুন মিয়া মেয়ে।
৫নং, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার সময় স্মার্ট মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য মাল্টিপ্লাগে লাগাতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় কলেজের ছাত্রী সুইটি, এ সময় তার ছোট ভাই তাকে তাৎক্ষণিক ধাক্কা মেরে বৈদ্যুতিক উৎস থেকে আলাদা করতে গেলে সেও বৈদ্যুতিক দুর্ঘটনায় আহত হয়, তবে দ্রুত মেইন সুইচ বন্ধ করার কারণে ছোট ভাইটি বেঁচে যায়। কিন্তু মেয়েটি মারাত্মক আহত হলে তাকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেন, শ্রীমঙ্গল থানার এসআই নাসির উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park