1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মধ্যে সাইবার অপরাধ, ব্যাংক জালিয়াতি, মানব পাচার ও আন্তঃদেশীয় অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে মতবিনিময় হয়।

এফবিআই প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের এফবিআই/লিগ্যাট শাখার অ্যাসিস্ট্যান্ট ল’ এনফোর্সমেন্ট অ্যাটাশে রাইলি পামারট্রি এবং পুলিশ লিয়াজোঁ স্পেশালিস্ট মো. আমিনুল ইসলাম।

বৈঠকে তথ্য আদান-প্রদান, যৌথ তদন্ত পরিচালনা এবং আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে সংঘটিত অপরাধের পরিবর্তিত ধরন মোকাবিলায় দ্রুত তথ্য বিনিময় ও সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং আন্তঃদেশীয় সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জননিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক তদন্ত পদ্ধতি ও গোয়েন্দা তথ্য বিনিময় আরও কার্যকর করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park