1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক

কুয়ালালামপুর (মালয়েশিয়া)-
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুয়ালালামপুরের পানদান জায়া এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে পরিচালিত একটি গোপন জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫ বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (JIM)।

ইমিগ্রেশন বিভাগ জানায়, ১৯ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে পানদান জায়ার চারটি স্থানে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুত্রাজায়া সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের কর্মকর্তারা প্রায় এক মাসের গোয়েন্দা নজরদারি ও জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।

আটকদের মধ্যে রয়েছেন ২ জন বাংলাদেশি, ৯ জন ইন্দোনেশীয়, ৩ জন মিয়ানমার ও ১ জন ভারতীয় নাগরিক। তাদের বয়স ২১ থেকে ৩৮ বছরের মধ্যে।

অভিযানে ৭টি ইন্দোনেশীয় পাসপোর্ট, ৩১টি ট্যাবলেট, ১৫টি মোবাইল ফোন, হিসাব-সংক্রান্ত নথিপত্র, ভাড়া চুক্তির কপি এবং ১ হাজার ৬৭৪ রিঙ্গিত নগদ অর্থ জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে কঠোর নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করে গোপনে জুয়ার কার্যক্রম পরিচালিত হতো। শুধুমাত্র পরিচিত গ্রাহকদের প্রবেশের অনুমতি ছিল এবং ভবনটি সিসিটিভি ও ভেতর থেকে নিয়ন্ত্রিত ম্যাগনেটিক লকযুক্ত দরজার মাধ্যমে সুরক্ষিত রাখা হয়েছিল।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারায় তদন্ত চলছে। তাদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় ৫ জন স্থানীয় ব্যক্তিকেও তদন্তে সহায়তার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

বিভাগটি আরও জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park