1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

খানসামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ৭টি পরিবার নিঃস্ব

শফিকুল ইসলাম সোহাগ খানসামা (দিনাজপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

দিনাজপুরের খানসামায় আগুনে ৭ পরিবারের ১০টি ঘর ও  ৫ টি গরু, ৩ টি ছাগল, মুরগিসহ চাল, পাট, রসুন, কাপড়-চোপড়, আসবাবপত্র পুড়েছে।
উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের গাড়পাড়ার ট্যানপাড়ায় শুক্রবার (৪ আগস্ট) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শাকিল সরকার বলেন, ‘ক্ষতিগ্রস্ত ঘরগুলো টিনশেডের ছিল। সব শেষ হয়ে গেছে। তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। আগুন তাদের সর্বনাশ করে ফেলেছে।’

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন তাদের নিঃস্ব করে দিয়েছে। সবাই কয়েলের আগুন থেকে সাবধানে থাকবেন। আগুনে পুরে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে।’ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আট লাখ বলেও জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, সহকারি কমিশনার (ভূমি) মারুফ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park