1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

মো.জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাঃ জুবাইদা রহমান দম্পত্তির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ‘মিথ্যা মামলায় ফরমায়েসী অন্যায় ও বানোয়াট ‘রায়ের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ০৩ আগস্ট ২০২৩ইং, বিকেলে  মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম এ মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের চৌমুহনী কাশিনাথ সড়ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কের ওয়েস্টার্ন প্লাজা এলাকায় গিয়ে শেষ হয়। পরে এইস্থানে একটি সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ-সহ প্রমুখ।
যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বিএনপির ঐক্যের প্রতীক। শেখ হাসিনার মাফিয়া ফ্যাসিস্ট সরকার যার জনপ্রিয়তায় ভীত হয়ে এই ফরমায়েশি রায় ঘোষণা করিয়েছে। বাংলার ছাত্র ও যুবসমাজ এই রায় মানে না আমরা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
জেলা স্বেচ্ছাচারী দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাঃ জুবাইদা রহমান দম্পত্তির বিরুদ্ধে করা মামলাটি ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। সরকারের ইশারাতেই এ রায় হয়েছে। এটি একটি ফরমায়েশি রায়, সরকার জনবিচ্ছিন্ন হয়ে এখন এসব করতেছে। এই অবৈধ মাফিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সাজানো এই রায় আমরা মানিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park