1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মালয়েশিয়ায় বিলাসবহুল ট্রানজিট হাউসে অভিযান: ১০ বাংলাদেশি আটক

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত এক বিশেষ অভিযানে বিলাসবহুল দুটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন ওই ট্রানজিট হাউসের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, গতকাল রাত ১২টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে অবৈধ অভিবাসীদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত দুটি বিলাসবহুল বাড়িতে অভিযান চালানো হয়।

তিনি জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজনের নির্মাণ খাতে কাজের জন্য বৈধ অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (PLKS) ছিল। তবে আটক দুই নারী ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) ছিলেন এবং তারা অনুমোদিত সীমান্তপথ ব্যবহার না করে অবৈধভাবে পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। এছাড়া বাকি ব্যক্তিদের কারও কাছে বৈধ পাসপোর্ট, ভিসা বা ভ্রমণসংক্রান্ত কোনো বৈধ নথি ছিল না।

ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, কয়েক মাস ধরে বিলাসবহুল ওই বাসাগুলো ট্রানজিট হাউস হিসেবে পরিচালিত হচ্ছিল। অবৈধ পথে মালয়েশিয়ায় প্রবেশ করা বিদেশি নাগরিকদের সেখানে সাময়িকভাবে রাখা হতো এবং পরে নির্ধারিত গন্তব্যে পাঠিয়ে দেওয়া হতো।

দাতুক জাকারিয়া শাবান বলেন, বিদেশি তত্ত্বাবধায়কদের মাধ্যমে পরিচালিত এসব ট্রানজিট হাউসে অবস্থানকারীদের কাছ থেকে জনপ্রতি ৭০০ থেকে ১,৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত আদায় করা হতো। অর্থ পরিশোধের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের ওই বাসাগুলোতেই রাখা হতো।

তিনি আরও জানান, অবৈধ অভিবাসন ও মানবপাচার চক্রের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park