1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল “বাংলার ঈগল” উন্মোচন

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ বীরসেনানী বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতি সংরক্ষণে নরসিংদীর রায়পুরা উপজেলায় নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ম্যুরাল “বাংলার ঈগল”। মঙ্গলবার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর মহাসড়ক সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এই ম্যুরাল উন্মোচন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত ম্যুরালটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রায়পুরা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ম্যুরাল উন্মোচনের পর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অসীম সাহসিকতা ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, “মতিউর রহমান আমাদের জাতীয় অহংকার। রায়পুরার মাটিতে তাঁর স্মৃতিকে ধারণ করে নির্মিত এই ম্যুরাল নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে।”
বক্তারা আরও বলেন, স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়দের মতে, “বাংলার ঈগল” শুধু একটি ম্যুরাল নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের এক জীবন্ত প্রতীক হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park