1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষি উন্নয়ন কর্মসূচি ও বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পহেলা বৈশাখ ১৪৩৩ (১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার) উপলক্ষে টাঙ্গাইলে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকের ভাগ্যোন্নয়নে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় কৃষি খাতে আধুনিকায়ন ও কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

একই দিনে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ মেলায় স্থানীয় কৃষিপণ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শিত হয় বলে জানা যায়।

পরে টাঙ্গাইল পৌর উদ্যান এলাকায় আয়োজিত আরেকটি কর্মসূচিতে অংশ নেন তিনি।

দিনের শেষ অংশে সন্তোষ এলাকায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুষ্ঠানে নববর্ষের তাৎপর্য, উন্নয়ন পরিকল্পনা ও শিক্ষার অগ্রগতির ওপর আলোকপাত করা হয়।

এছাড়া একই দিনে তিনি টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park