1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

স্পীকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে স্পীকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দৃঢ় ও ঐতিহাসিক সম্পর্ক গড়ে ওঠে। তিনি মুক্তিযুদ্ধের সময় ভারতের সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে সভাপতি পদে মনোনয়নে ভারতের সমর্থনকে তিনি উদার ও সহযোগিতাপূর্ণ মনোভাবের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

স্পীকার বর্তমান সংসদকে প্রাণবন্ত উল্লেখ করে বলেন, সংসদে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করছে। তিনি সংসদীয় সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।

এদিকে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি দ্বিপাক্ষিক সফর বিনিময়ের মাধ্যমে সংসদীয় কূটনীতি আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, যোগাযোগ উন্নয়ন এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে স্পীকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান প্রণয় ভার্মা এবং ভারত সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

এ সময় ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park