1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

মালয়েশিয়ার সঙ্গে বৈঠক: বাংলাদেশি শ্রমবাজার পুনরায় খুলতে সম্মতি, ব্যয় কমাতে যৌথ উদ্যোগ

পুত্রাজায়া,কুয়ালালামপুর-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মালয়েশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় চালু, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে দুই দেশ। বৃহস্পতিবার পুত্রজায়ায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই সমঝোতা হয় বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। অন্যদিকে মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির মানবসম্পদ মন্ত্রী।

এর আগে একই দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রতিনিধি দল। এ সময় দুই দেশের মধ্যে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

যৌথ প্রেস বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার আলোকে বাংলাদেশি শ্রমিক নিয়োগ পুনরায় চালু করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, অভিবাসন ব্যয় হ্রাস এবং নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও উভয় দেশ একমত হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, মালয়েশিয়া একটি প্রযুক্তিনির্ভর, এআই-ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও কম ব্যয়বহুল হবে। এই ব্যবস্থায় নিয়োগের সম্পূর্ণ ব্যয় নিয়োগকর্তা বহন করবে—যা আন্তর্জাতিক শ্রম সংস্থার ‘নিয়োগকর্তাই অর্থ প্রদান করবেন’ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ এই ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে পূর্ণ সমর্থন জানিয়েছে।

বৈঠকে মানব পাচারসংক্রান্ত চলমান মামলা, অনিয়মিত শ্রমিকদের সমস্যা এবং দক্ষতা উন্নয়ন নিয়েও আলোচনা হয়। শ্রমিকদের প্রশিক্ষণ, সনদ প্রদান এবং তথ্য বিনিময়ের মাধ্যমে শ্রমবাজারকে আরও কার্যকর ও চাহিদাভিত্তিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

দুই দেশই শ্রম অভিবাসন ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করে নিয়মিত সংলাপের মাধ্যমে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছে। বৈঠক শেষে উষ্ণ আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park