1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেটের জকিগঞ্জে স্কুল ছাত্রীর মৃত্যু নিয়ে তোলপাড়

আবুল কাশেম রুমন সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জে প্রতিদিন স্কুলে যাওযার পথে বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে এক স্কুলছাত্রী বার বার স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকের নিকট বিচার দেওয়ার পর কোন প্রতিকার না পেয়ে নিরবে সকল মানসিক নির্যাতন সহ্য করে অবশেষে পৃথিবী থেকে বিদায় নিতে হলো এক মেধাবী ছাত্রীর।
বখাটের বার বার প্রেমের বস্তাব প্রত্যাখান করার পর গত ১৯ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে বিষ মিশানো জুস খাওয়ানো হয় ছাত্রীকে জোরপূর্বক। এতে মঙ্গলবার (১ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন নিহত স্কুলছাত্রীর পিতা।
মামলা সূত্রে জানা গেছে, গণিপুর গ্রামের রশিদ আলীর ছেলে কালন আহমদ (২২) একই গ্রামের জামাল উদ্দিনের স্কুল পড়ুয়া কিশোরী মেয়েকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিতো। এ বিষয়ে স্কুলছাত্রীর পিতা কালনের অভিভাবকদের কাছে নালিশ করলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাছাড়া স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়,তাতে কোন প্রতিকার না পাওয়ায় দিন দিন কালনের উত্যক্ততা বেড়ে চলে।
এক পর্যায়ে গত ১৯ জুলাই সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে কালন একটি জুস দিয়ে সেটি পান করতে বলে। মান-ইজ্জতের ভয়ে সে সময় স্কুলছাত্রী সেই জুস পান করে বিদ্যালয়ে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তার শারীরিক অবস্থা খারাপ করলে ছুঁটি নিয়ে বাড়িতে চলে আসে এবং পরিবারের  লোকদের বিষয়টি জানায়। অসুস্থ স্কুলছাত্রীর পিতা তাকে নিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল এবং সব শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। কিন্তু ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (১ আগষ্ট) মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ছাত্রী মৃত্যুবরণ করেন। ময়না তদন্ত শেষে বুধবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় পারিবারিক কবরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, স্কুলছাত্রীকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে প্রাণে মারার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবককে আমরা খুঁজছি। তবে সে এলাকায় নেই। তার মুঠোফোনের অবস্থানও শনাক্ত করা যাচ্ছে না। তাকে গ্রেফতাওে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park