1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদকে সামনে রেখে বিএনপির সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় ঢাকার গুলশানে অবস্থিত দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।

রুদ্ধদ্বার এই কর্মশালার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ এবং ডাঃ এজেডএম জাহিদ হোসেনসহ দলের সিনিয়র নেতারা। কর্মশালায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। অভিজ্ঞ সাংসদরা তাদের বাস্তব অভিজ্ঞতাও নতুন সদস্যদের সঙ্গে ভাগ করে নেবেন। সরকারের কার্যক্রম এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার মূল উদ্দেশ্য।

আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি এই অধিবেশন আহ্বান করেন। সংসদের কার্যক্রমকে আরও কার্যকর করতে সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং প্রবীণ সংসদ সদস্যরা কর্মশালায় সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন।

দুই দিনব্যাপী এই কর্মশালার প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ ও হুইপরা অংশ নেন। বিকালের পর্বে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন। আগামীকাল শনিবার সকালে ঢাকা (আংশিক), ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সদস্যরা এবং বিকালে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সদস্যরা কর্মশালায় অংশ নেবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। নতুন সদস্যদের সংসদীয় কার্যপ্রণালী ও বিধি-বিধান সম্পর্কে দক্ষ করে তুলতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park