1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

তারেক রহমান ও জুবাইদা রহমানের সাজার বিরুদ্ধে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল, ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

ঝিনাইদহ (যশোর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানের সাজার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৩-০৮-২০২৩) দুপুরে দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়। বিএনপির তিন সংগঠন যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদল যৌথভাবে এই বিক্ষোভ কর্মসুচির আয়োজন করে। বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় মিছিল শেষে মডার্ন মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপু, যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, মনির হোসেন, আব্দুস সালাম, যুবদল নেতা আবুল বাশার বাশি, ছাত্রদলের ইমরান হোসেন, মাসুম ও শাহরিয়ার রাসেল বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “দেশে সাগর রুনি হত্যার বিচার হয়না। অথচ রকেট গতিতে সাক্ষি নিয়ে তারুন্যের অহংকার তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশী সাজা দেয়া হলো। বক্তারা পুলিশকে সকর্ত করে বলেন, “হাসিনার তাবেদারী আর করবেন না। জনগনের তাবেদারী করবেন। মিথ্যা মামলা দিয়ে যখন ১৫ বছরে বিএনপির মনোবল ভাঙ্গতে পারেনি, এখন বিদায় বেলায় হয়রানী মামলা নিয়ে জনতার রোষানলে পড়বেন না”।

এদিকে বুধবার বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। তারেক জুবাইদার সাজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করায় এই মামলা করা হয় বলে জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিন অভিযোগ করেন। শহরের হামদহ মোল্লাপাড়ার জনৈক টেনিয়া বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ করেন। মামলার বিষয়ে ঝিনাইদহ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, “তারা নাশকতার জন্য জড়ো হয়েছিল। পুলিশ দেখে পালিয়ে যায়। সেখান থেকে কিছু আলামত জব্দ হয়েছে। তিনি বলেন আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park