1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের একতা টায়ার হাউজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানের ৪/৫টি ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ টাকা ও সোনার গহনাসহ আনুমানিক ৩০ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। অফিসের কর্মচারী স্বপন কুন্ডু জানিয়েছেন, বুধবার রাত ১০টার দিকে তারা ঘর বন্ধ করে বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠান খুলে সবকিছু তছনছ করা দেখতে পান। এরপর তিনি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জানান। একতা টায়ার হাউজের স্বত্তাধীকারী এএসএম বিল্লাহ রিন্টু জানান, খবর পেয়ে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে এসে দেখেন, নিচতলা ও দুইতলার সব ক্যাশ বাক্স, ড্রয়ার ও আইরেন্স সেফ ভাঙ্গা এবং তছনছ করা। তিনি আরো জানান, বুধবার গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা দুই তলার সিড়িঘরের টিন সরিয়ে প্রবেশ করে এবং সব ঘরের তালা ভেঙ্গে ক্যাশ বাক্স, ড্রয়ার ও আইরেন্স সেফে রাখা ব্যবসার সমস্ত টাকা নিয়ে যায়। তিন ভরি সোনার গহনা ও নগদ টাকাসহ চোরেরা আনুমানিক ত্রিশ লাখ টাকা নিয়ে গেছে বলে তিনি প্রাথমিক ভাবে মনে করছেন। এ ঘটনায় তিনি সদর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। ওই ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশিয়ার গৌতম কুমার প্রতিষ্ঠানের প্রায় ৪০/৫০ লাখ টাকা আত্মসাৎ করার দায়ে চাকররীচ্যুত হওয়ার এক মাস পর এই দুধর্ষ চুরির ঘটনা রহস্যজনক বলে প্রতিবেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা মনে করছেন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার এসআই শাহাদাতুল আলম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের চুরির বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park