1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আগামী জাতীয় নির্বাচনকে ঐতিহাসিক করে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

গণঅভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে “নতুন বাংলাদেশ গড়ার মহাসুযোগ” হিসেবে অভিহিত করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্মরণীয়ভাবে আয়োজন করতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে নির্বাচন প্রস্তুতি বিষয়ক ভিডিও কনফারেন্সে তিনি এ আহ্বান জানান।

সভায় সারা দেশের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “ইতিহাস আমাদের নতুন একটি সুযোগ দিয়েছে। অন্য প্রজন্ম হয়তো এমন সুযোগ পাবে না। এই নির্বাচন সফলভাবে আয়োজন করতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে অনেক দূর এগিয়ে যেতে পারব। আর ব্যর্থ হলে জাতি মুখ থুবড়ে পড়বে।”
তিনি উল্লেখ করেন, অতীতে যে সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলোকে জনগণ প্রকৃত নির্বাচন হিসাবে দেখেনি। তাই এবারকার নির্বাচন হবে ভিন্ন, হবে জনগণের আস্থা ও অংশগ্রহণে পূর্ণ।

আগামী নির্বাচনকে “ঐতিহাসিক দায়িত্ব” উল্লেখ করে তিনি ইউএনওদের উদ্দেশ্যে বলেন, “আপনারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলে সরকারও তার দায়িত্ব সফলভাবে পালন করতে পারবে। এই নির্বাচন হবে জনগণের জন্য এক স্মরণীয় দিন।”

গুরুত্বপূর্ণ গণভোট প্রসঙ্গেও তিনি বলেন, “নির্বাচন পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য। এর মাধ্যমে বাংলাদেশকে স্থায়ীভাবে পাল্টে দেওয়ার সুযোগ রয়েছে।” তিনি ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সদ্য যোগদানকারী ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের প্রধান দায়িত্ব একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করা।” এ জন্য প্রতিটি পোলিং স্টেশন পরিদর্শন, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা এবং সুপরিকল্পিত প্রস্তুতির পরামর্শ দেন তিনি।

তিনি কর্মকর্তাদের ধাত্রীর সঙ্গে তুলনা করে বলেন, “ধাত্রী ভালো হলে শিশুও ভালো হয়”—ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ইউএনওরা যদি দায়িত্ব সঠিকভাবে পালন করেন তবে নির্বাচনও সুন্দরভাবে সম্পন্ন হবে।

এছাড়া গুজব ও অপতথ্য প্রতিরোধে তৎপর থাকা, যেকোনো পরিস্থিতিতে সৃজনশীলভাবে মোকাবিলা করা এবং নারী ভোটারদের নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত কোন কাজ কখন করবেন—এখন থেকেই পরিকল্পনা নিন।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park