1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দ্বাদশে নৌকার,ত্রয়োদশে ধানের শীষে! আওয়ামী ঘেষা নেতারা এখন বিএনপির মাঠে

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মনোনয়ন নিয়ে ক্ষোভ তৃণমূলে—“দুর্দিনে পাশে ছিলাম আমরা, আর এখন স্টেজে হাইব্রিডরা”

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতোমধ্যেই প্রার্থী চূড়ান্তের কাজ প্রায় শেষ করেছে। ঘোষিত ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নামও প্রকাশ করা হয়েছে।

তবে প্রার্থী ঘোষণার পর থেকেই বিএনপির তৃণমূলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া, ক্ষোভ ও হতাশা। কারণ— কিছু আসনে এমন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে, যারা দলের দুর্দিনে পাশে ছিলেন না, বরং কেউ কেউ দল থেকে ইস্তফাও দিয়েছিলেন।

সবচেয়ে আলোচিত উদাহরণটি হচ্ছে মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসন। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি এলাকায় গণসংযোগ শুরু করলেও, সেখানে আওয়ামী ঘেষা নেতাকর্মীদের সরব উপস্থিতি নিয়ে তৃণমূলে তৈরি হয়েছে উত্তেজনা।

সম্প্রতি টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান শিকদার রিগ্যানকে মিজান সিনহার সভায় স্টেজে বসে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা যায়।

এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রোকনের পুরনো একটি ভিডিও, যেখানে তাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী এমিলির জন্য ভোট চাইতে দেখা যায়।

এই দুই বিপরীত অবস্থান— একদিকে নৌকার প্রচারণা, অন্যদিকে এখন ধানের শীষের স্লোগান—
তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরক্তি ও হতাশা ছড়িয়ে দিয়েছে। “আমরা যারা দুর্দিনে ছিলাম, এখন স্টেজের কাছেও যেতে পারি না”

বিএনপির এক ত্যাগী কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা যারা দুর্দিনে দলের পতাকা ধরে রেখেছি, এখন তারা স্টেজে বসতেও পারি না। স্টেজ দখল করেছে বসন্তের কোকিলেরা—যারা একসময় নৌকার গান গাইত।” তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। এখন বিএনপিতেও ঢুকে পড়েছে সুবিধাবাদীদের রাজনীতি।”

বিষয়টি জানতে লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব ও মিজান সিনহার ঘনিষ্ঠ সহযোগী অপু চাকলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোনে তাকে পাওয়া না যাওয়ায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মিজানুর রহমান সিনহা রাজনীতি থেকে সরে দাঁড়ান। তিনি শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ব্যস্ততার অজুহাতে দল থেকে অব্যাহতি নেন।

এরপর ২৪শে ছাত্রজনতার আন্দোলনের পর ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফেরেন। প্রথমে দলে পদ ফেরত পান, এরপর এখন মনোনয়নও পেয়েছেন।

“তারেক রহমান বলেছিলেন দুর্দিনের মূল্যায়ন হবে”

তৃণমূলে এখন প্রশ্ন—“যারা নৌকার জন্য কাজ করেছিল, তারা আজ বিএনপির প্রার্থী হয়ে গেল কীভাবে?” বিএনপির এক স্থানীয় নেতা বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলেছেন, দুর্দিনের নেতাকর্মীদেরই প্রাধান্য দেওয়া হবে। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখছি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “এ ধরনের ‘হাইব্রিড রাজনীতি’ দলীয় আদর্শকে দুর্বল করে। তৃণমূলে বিভ্রান্তি তৈরি হলে সেটি নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

দ্বাদশ নির্বাচনে নৌকার পক্ষে যারা ভোট চেয়েছিলেন, তারাই এখন ত্রয়োদশে ধানের শীষের প্রচারণায় শামিল।
দলের দুর্দিনে পাশে থাকা নেতাকর্মীরা আজ প্রান্তিক অবস্থানে—আর মাঠ দখল করেছে নতুন হাইব্রিডরা। বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য এটি হতে পারে এক কঠিন বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park