1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

মালয়েশিয়ার সংসদে উপস্থাপিত চতুর্থ মাদানি বাজেট ২০২৬: ন্যায়সঙ্গত ও স্থিতিশীল অর্থনীতির পথে এক নতুন দিগন্ত

কুয়ালালামপুর-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আজ মালয়েশিয়ার সংসদে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম জাতীয় আর্থিক পরিকল্পনা তথা চতুর্থ মাদানি বাজেট ২০২৬ (Belanjawan MADANI Keempat 2026) উপস্থাপন করেন। এই বাজেটকে তিনি “রakyat-berpaksikan” অর্থাৎ জনগণকেন্দ্রিক বাজেট হিসেবে অভিহিত করেছেন, যার মূল লক্ষ্য হলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার বাজেট বক্তৃতায় বলেন, “Belanjawan ini menjadi hala tuju jelas untuk memastikan Kerajaan terus membela rakyat, tanpa menambah beban hutang negara, selain mengekalkan disiplin fiskal yang tegas.” — অর্থাৎ এই বাজেট সরকারের জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা, যা জনগণের স্বার্থরক্ষা নিশ্চিত করবে দেশের ঋণের বোঝা না বাড়িয়ে এবং কঠোর আর্থিক শৃঙ্খলা বজায় রেখে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, বাজেট ২০২৬ দেশের প্রতিটি শ্রেণির জনগণ, পরিবার এবং সরকারি কর্মচারীর জন্য একটি ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করবে।

বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী জানান, এই পরিকল্পনার মাধ্যমে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, সামাজিক সুরক্ষা জোরদার এবং বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিশেষ বরাদ্দের ঘোষণা দেওয়া হবে, যা দীর্ঘমেয়াদে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মালয়েশিয়ার চতুর্থ মাদানি বাজেট ২০২৬ দেশটির অর্থনৈতিক সংস্কার ও সামাজিক ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ইনশাআল্লাহ, এই বাজেটের মাধ্যমে জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং মালয়েশিয়া আরও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park