1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাঁশখালীতে সেনা কমান্ডারের পূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা-
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাঁশখালীতে সেনাবাহিনীর ১০ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান (এএফডব্লিউসি, পিএসসি, জি) এর নেতৃত্বে সেনা সদস্যরা সারদীয় দূর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ করেন। বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি বাঁশখালীর নাপোড়া শেখেরখীল সর্বজনীন কালিবাড়ি মন্দির পরিদর্শন করেন।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল স্তরের নিরাপত্তা কার্যক্রম চলমান রয়েছে। বিগত বছরের ন্যায় এ বছরও সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সম্মিলিত জোরদার নজরদারি ও টহল কার্যক্রম বিদ্যমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর কর্মকর্তারা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্ডপ কমিটির নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন। তিনি এ বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সকলের সাথে আলোচনা করেন। সবশেষে মন্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও পুরোহিতদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের দায়িত্বরত ইউনিট অধিনায়ক, অফিসারবর্গ, বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park