1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

বিরামপুরে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্লান্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় রিজিলিয়ান্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় বিরামপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্লান এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ‍্যাকশন প্ল্যান শীর্ষক এক কর্মশালা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিরামপুর পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুজহাত তাসনিম আওন।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভা গুলোকে উত্তর পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

এই প্রকল্পের মাধ্যমে নগর পরিষেবা সমূহ উন্নয়ন, প্রকল্প এলাকার নাগরিকদের জীবনমান উন্নত, টেকসই নগর উন্নয়ন সহ দরিদ্র জনগোষ্ঠীর জন্য মৌলিক জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রথম পর্যায়ে প্রকল্পটি প্রথম ছয় বছরে ৮১টি পৌরসভা ও ছয়টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করেছে। এজন্য ব্যয় ধরা হয়েছে ৫,৮০১.২২ (পাঁচ হাজার আট’শ এক দশমিক বাইশ) কোটি টাকা।

প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু নগর অবকাঠামো সুবিধা নির্মিত হবে। এর ফলে পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত দুই কোটি এক লক্ষ মানুষ উপকৃত হবেন, যার অর্ধেকেই নারী।

কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ঘাট ও ফুটপাত, সড়ক বাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট স্থাপন, হাট বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, সুপার মার্কেট নির্মাণ, পৌর ভবন নির্মাণ সহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক নির্মাণ করা হবে।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই অবকাঠামো প্রকল্প সামাজিক ও পরিবেশগত জলবায়ু সহনশীল নগর পরিষেবা ও নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা বিরামপুর পৌরসভা এলাকায় নাগরিক সুবিধা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রস্তাব উপস্থাপন করেন।

উক্ত কর্মশালায় প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ নুরুল আমিন তালুকদার, নগর পরিকল্পনাকারী সাইফুর রহমান ও জুবাইদা পারভীন, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম, আর্কিটেক আজমিরা আক্তার, জেন্ডার বিশেষজ্ঞ সাজেদা বেগম, বিরামপুর টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্যবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর প্রশাসকের কর্ম সম্পাদন সহায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, পেশাজীবী ও এনজিও প্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park