
টোকিও, ৩০ মে ২০২৫: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় নতুন বাংলাদেশ গঠনে জাপানি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে বর্তমানে ব্যবসা পরিচালনাকারী শীর্ষস্থানীয় জাপানি কোম্পানিগুলোর নির্বাহীদের উদ্দেশে অধ্যাপক ইউনুস বলেন,
“গত ১০ মাসে আমরা একে একে দেশের ভিত্তি গড়ার চেষ্টা করেছি। এই যাত্রায় জাপানের সহায়তা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান ছিল।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে বাঁচার সুযোগ পেয়েছে। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জাপানের সহযোগিতা। আমাদের লক্ষ্য একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা, যা পুরনো ধ্যানধারণা থেকে আলাদা।”
প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের বর্তমান দুর্বলতা অচিরেই দূর হবে এবং অতীতের অরাজকতা একটি দুঃস্বপ্ন হিসেবে রয়ে যাবে।
আলোচনার শুরুতে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর চেয়ারম্যান ও সিইও নোরিহিকো ইশিগুরো বলেন,
“বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে অভাবনীয় প্রবৃদ্ধি ও বিনিয়োগ সম্ভাবনা দেখিয়েছে।”
মারুবেনি কর্পোরেশন-এর নির্বাহী কর্পোরেট উপদেষ্টা ও জাপান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটি (JBCCEC)-এর চেয়ারম্যান ফুমিয়া কোকুবু জানান,
৮৫ শতাংশ জাপানি প্রতিষ্ঠান আশা করছে চলতি বছরই বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (EPA) স্বাক্ষর হবে। তিনি বাংলাদেশের কর কাঠামোতে সংস্কার চান।
বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিনিচি সাইদা বলেন,
“অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে অক্ষুণ্ন রেখেছে। কোনো প্রকল্প থামেনি, কোনো ব্যবসা বন্ধ হয়নি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন:
আলোচনার শেষ বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
Leave a Reply