1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

চলতি বছরের মধ্যেই বাংলাদেশ-জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক-
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

টোকিও, ৩০ মে ২০২৫: বাংলাদেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা শুক্রবার ঘোষণা করেছেন, দুই বন্ধুপ্রতিম দেশ চলতি বছরের মধ্যেই একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Economic Partnership Agreement – EPA) সম্পন্ন করবে। এই চুক্তির লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করা।

টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই ঘোষণা দেন দুই নেতা।

বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর নিয়ে আলোচনা হয় এবং উভয় নেতা কৌশলগত অংশীদারিত্বের প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বাংলাদেশকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে বর্ণনা করে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রয়াসে জাপান পাশে থাকবে।

প্রধানমন্ত্রী ইশিবা অধ্যাপক ইউনুসের ভূয়সী প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করবে। তিনি আরও বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের শেষ নাগাদ দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হবে।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ধন্যবাদ জানান জাপান সরকারকে, বিশেষ করে গত দশ মাসে অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলায় সহায়তার জন্য।

তিনি বলেন,”আমরা জাপানের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা আমাদের সংস্কারমূলক উদ্যোগগুলোকে সমর্থন করেছে। এই প্রয়াসে আমরা জাপানের সক্রিয় সহযোগিতা কামনা করছি।”

অধ্যাপক ইউনুস জানান, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের একটি মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন,”বাংলাদেশ সামুদ্রিক নিরাপত্তা, নৌযান চলাচলের স্বাধীনতা, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার ও ব্যবস্থাপনা, সংযোগ বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আন্তঃসীমান্ত অপরাধ দমনে জাপানের সঙ্গে অংশীদারিত্ব গঠনে প্রস্তুত।”

প্রধান উপদেষ্টা জানান, ইপিএ নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এ বিষয়ে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফরগুলো তা প্রতিফলিত করে।

তিনি বলেন,”দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আমরা জাপানের সঙ্গে টেকসই সম্পৃক্ততা প্রত্যাশা করছি।”

অধ্যাপক ইউনুস মাতারবাড়িতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল, মহেশখালীতে আমদানি নির্ভর এলপিজি টার্মিনাল নির্মাণে জাপানের সহায়তা কামনা করেন। পাশাপাশি, ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের পর কমপক্ষে তিন বছর বাংলাদেশি পণ্যের জন্য জাপানে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছেন।

তিনি আরও অনুরোধ করেন, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ককে ছয় লেন বিশিষ্ট নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তর, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উন্নয়ন এবং মেঘনা-গোমতী নদীর উপর নতুন চার লেনের সেতু নির্মাণের জন্য জাপানের সফট লোন সহায়তা দিতে।

প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, যাতে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে অটোমোবাইল, ইলেকট্রিক যানবাহন, হালকা যন্ত্রপাতি, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স এবং সৌর শিল্পে বিনিয়োগে আগ্রহী হয় এবং দুই দেশের শিল্প শৃঙ্খলা সংযুক্ত হয়।

তিনি টোকিওকে আহ্বান জানান, “বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি অংশীদারিত্ব কর্মসূচি” চালু করতে, যাতে জাপানে শ্রম ঘাটতি পূরণে সহায়তা হয় এবং লাখ লাখ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের পথ খুলে যায়।

প্রধান উপদেষ্টা বাংলাদেশি শিক্ষার্থী এবং টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাপ্রশিক্ষকদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের স্কলারশিপ বৃদ্ধির অনুরোধ জানান।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং “নতুন বাংলাদেশ” গঠনে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় জাপান সহযোগিতা অব্যাহত রাখবে।

দুই নেতা আঞ্চলিক ভূরাজনৈতিক ইস্যু নিয়েও আলোচনা করেন। অধ্যাপক ইউনুস বলেন, তার সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে “সর্বোত্তম সম্পর্ক” বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে জাপানের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী ইশিবা স্মরণ করেন, ৩৮ বছর আগে তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন, যখন জাপানের সহায়তায় নির্মিত যমুনা বহুমুখী সেতু উদ্বোধন করা হয়েছিল।

তিনি অধ্যাপক ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টার প্রশংসা করে বলেন,“জাপানের মানুষ আপনার প্রতি গভীর শ্রদ্ধা রাখে।”

তিনি জানান, উপযুক্ত সময় নির্ধারণ করে তিনি বাংলাদেশ সফর করতে আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park