1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

চট্টগ্রামে জাতিসংঘ ঘোষিত রোড সেফটি সপ্তাহ উদযাপন : “নিরাপদ হাঁটা ও সাইকেল চালনার” লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ

রাসেল উদ্দীন (মেন্টর, স্টেপস) চট্টগ্রাম-
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাতিসংঘ ঘোষিত “রোড সেফটি সপ্তাহ ২০২৫” উপলক্ষে “Make Walking Safe, Make Cycling Safe” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে পালিত হলো বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। বুধবার, ২৮ মে নগরীর জিইসি মোড়ের বনজৌর রেস্টুরেন্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপের সমন্বয় ও পরিকল্পনা সভা, যার আয়োজন করে স্টেপস-স্টুয়ার্ড ডেভেলপমেন্ট, ‘Strengthening Road Safety Act and Civil Society Action in Bangladesh’ প্রকল্পের আওতায়।

সভায় সভাপতিত্ব করেন পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপের সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট মুহাম্মদ মুসা খান। ফেসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন স্টেপস ঢাকার অ্যাডভোকেসি ও কমিউনিকেশন সমন্বয়কারী শাহেদা ফেরদৌসী মুন্নী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উপ-কমিশনার নেছার উদ্দীন, ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক, ও বিশিষ্ট নারী নেত্রী জেসমিন সুলতানা পারু।

সভায় আরও অংশগ্রহণ করেন স্থানীয় গণমাধ্যম, নাগরিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইনের প্রয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, পথচারী সচেতনতা ও তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

বক্তব্যে জানানো হয়, জাতিসংঘ ২০০৭ সাল থেকে প্রতি দুই বছর অন্তর রোড সেফটি সপ্তাহ পালন করে আসছে। বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ১২ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এবং ২ থেকে ৫ কোটি মানুষ আহত হন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের এপ্রিল মাসেই বাংলাদেশে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হারই ৩৭.৯১ শতাংশ।

সভায় বক্তারা বলেন, বৈধতা বিহীন ব্যাটারি চালিত রিকশা, লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহনের চলাচল সড়ক দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। এসব বন্ধে কঠোর আইন প্রয়োগ ও সচেতনতা কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা উঠে আসে।

সভা শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে বার্ষিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং পরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভাটি সঞ্চালনা করেন আইএসডিই-এর প্রজেক্ট অফিসার রাইসুল ইসলাম। অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আবু মোশারফ রাসেল, মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, সায়মা হক, অ্যাডভোকেট ফরিদা আক্তার, জেসমিনা খানম, জান্নাতুল ফেরদৌস, শাহীন চৌধুরী, সায়েরা বেগম, জানে আলম, অধ্যাপক মোকতার আহমদ, সাইদুর রহমান মিন্টু, সাজ্জাদ উদ্দীন, আলরহান, অধ্যাপক এস এম শাহনেওয়াজ আলী মির্জা, এম এ হোসেন, কমল চক্রবর্তী, ইসমাইল ফারুকী, শম্পা কে নাহার, এমদাদুল ইসলাম ও তানিয়া সুলতানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park