1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আগের মতই আইন-বিচারকে কলুষিত করা হচ্ছে – মোমিন মেহেদী

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আগের মতই আইন-বিচারকে কলুষিত করা হচ্ছে। এ যেন নতুন ফ্যাসিজম প্রতিষ্ঠার প্রতিযোগিতা শুরু হয়েছে। ছাত্র নামধারী কিছু ক্ষমতালোভি দল গঠন করে রাজনীতিকে ধ্বংস করছে আর রাজনৈতিক কিছু দল লোভে পরে রাজনীতির নামে মানুষকে খুনাখুনি-হানাহানির দিকে ঠেলে দিচ্ছে, ছাত্র-যুব-জনতাকে দুভাবে বিভক্ত করে অর্থনৈতিক-সামাজিক ও মানবিক ক্ষতি করছে। ২৮ মে বিকেলে পুরানা পল্টনে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তির দাবিতে জাগুন স্লোগানে অনুষ্ঠিত পথসভায় উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশকে কারা রাজনৈতিক-অর্থনৈতিক আর ক্ষমতার জন্য ব্যবহার করছে, তা জনতা বুঝতে পারছে, তারা প্রয়োজনে নতুন করে আরেকটি ৫ আগস্টেও সূচনা করবে। সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, অরবিন্দ দেবনাথ প্রমুখ। বক্তারা এসময় আরো বলেন, দয়া করে করিডর, বন্দর লিজ দেয়ার মত বড় সিদ্ধান্ত না নিয়ে এই দেশের মানুষকে শান্তি-সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সুপরিকল্পিত পদক্ষেপ নিন। যুদ্ধাপরাধী বা আন্দোলনবিরোধীদেরকে সঠিক আইনের মাধ্যমে বিচারের আওতায় আনুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park