1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বৈদ্যুতিক তারের সঙ্গে শরীরের স্পর্শে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মো.জালাল উদ্দিন, মৌলভীবাজার সংবাদদাতা-
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের বড়লেখায় বৈদ্যুতিক তারের সঙ্গে শরীরের স্পর্শ হয়ে জাফর আহমদ (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্প্রতি উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর দক্ষিণভাগ শেখপাড়া কওমি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। সে উপজেলার বড়থল আদর্শগ্রামের কাউছার আহমদের ছেলে। জানা যায়, রবিবার সকালে মাদরাসার মাঠে অন্যান্য ছাত্রদের সঙ্গে ফুটবল খেলছিল জাফর। খেলার একপর্যায়ে বলটি মাদরাসার একতলা ভবনের ছাদে উঠে আটকে যায়। এরপর জাফর বলটি আনতে সুপারি গাছ বেয়ে ছাদে ওঠে। এসময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে শরীরের সংস্পর্শ হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিস ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park