
প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ শেষে আজ এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি দলীয় অবস্থান ও দাবি সমূহ উপস্থাপন করেছে। দলটি লিখিত বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় স্পষ্ট করে তুলে ধরেছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চাননি। বরং শুরু থেকেই সরকারকে সহযোগিতা করে এসেছে। দলটির দাবি, প্রধান উপদেষ্টার সামনে তারা একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন যেখানে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বান জানানো হয়েছে।
বিএনপি মনে করে, নির্বাচন যত বিলম্বিত হবে, ততই দেশে স্বৈরাচারী শাসনের আশঙ্কা বাড়বে। এ পরিস্থিতির জন্য তারা বর্তমান সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়ী করছে। নির্বাচন সংস্কার অতি দ্রুত সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে একটি পরিষ্কার রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি।
এছাড়া দলটির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ সবচেয়ে বেশি বিচারযোগ্য দল এবং তাদের বিচার প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে সেই বিচার করবে।
বিএনপির এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবিগুলোর প্রতি কীভাবে সাড়া দেয়।
Leave a Reply