1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কোম্পানীগঞ্জে বস্তাবন্দি কুকুরের মরদেহ উদ্ধারে তোলপাড়

জেলা সংবাদদাতা নোয়াখালী-
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বস্তাবন্দি একটি কুকুরের মরদেহ উদ্ধার নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ চৌরাস্তার পূর্ব পাশের একটি পুকুর থেকে কুকুরের এ মরদেহ উদ্ধার করা হয় ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে এক নারী চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ চৌরাস্তার পূর্ব পাশে প্রজেক্টের একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। তখন ওই নারী পুকুরে বস্তাবন্দি অবস্থায় দুর্গন্ধময় একটি বস্তু পড়ে থাকতে দেখে। একই পুকুর পাড়ে পড়ে ছিল এক জোড়া জুতা। তাৎক্ষণিক পুকুরে বস্তাবন্দি মানুষের লাশ পড়ে থাকার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় ৫শতাধিক নারী-পুরুষ সেখানে ভিড় করে। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে দেখেন ভিতরে একটি মৃত কুকুর।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন,গন্ধ ছড়ানোর কারণে মানুষের লাশ মনে করা হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বস্তা খুলে দেখা যায় ভিতরে একটি মৃত কুকুর ছিল। কে বা কাহারা কুকুরকে মেরে বস্তাবন্দি করে পুকুরে ফেলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park