1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

জলঢাকায় স্বামীর নির্যাতনের স্বীকার গৃহবধূ

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা-
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকা পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডে পাউন্ড  স্বামীর হাতে নির্যাতনের স্বীকার গৃহবধূ।
স্বামী আলমগীর শুধু  স্ত্রী  রেবা বেগম (২০) কে শারিরীক নির্যাতন করে করে তার দুগ্ধপোষ্য কন্যা শিশুটিকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে বাড়ী থেকে বের করে দেয়।
সোমবার বিকালে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায়, পিতা মাতা হারা। স্বামীর অমানবিক  নির্যাতনের স্বীকার গৃহবধূ রেবা বেগমের বাবার বাড়ী পটুয়াখালী জেলার কলাপাড়ায়।
গৃহবধূ রেবা জানান আমি এতিম। আমার মা বাবা ভাই বোন কেউ নাই। আমি রাজধানী ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করার সময় তাদের দুজনের পরিচয় হয়। এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারপরে আমারা বিবাহ করে সংসার জীবন শুরু করি।
বর্তমানে আমাদের চার বছরের বিবাহিত সংসার জীবনে আমাদের কোলজুড়ে ১৮ মাস বয়সী একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে।
নির্যাতিত গৃহবধূ আরো বলেন আমাদের বিবাহিত  সংসার জীবন ৩ বছর ভালো ভাবে কাটালেও বর্তমান সময়ে আমার স্বামী আলমগীর ইসলাম বাবু  বিভিন্ন অনৈতিক কর্মকান্ড ও মাদকাসক্ত সহ পরকীয়ায় জড়িয়ে পড়ছে, এবং ক্যাসিনো, থাই ও অনলাইন জুয়ার সাথে যুক্ত হয়েছে। এবং প্রতিদিন গভীর রাতে বাড়িতে আসলে এসব কাজ হতে বিরত থাকতে বললে সে আমাকে মারামারি ও শারিরীক নির্যাতন করে।
আমি এ নির্যাতন  সহ্য করতে না পেরে বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি কিন্তু বিচার পাইনি।
সর্বশেষ রবিবার রাতে আমাকে মেরে রক্তাক্ত জখম করে আমার ১৮ মাসের কন্যা শিশু  আয়েশা আক্তার কে আমার কোল হতে ছিনিয়ে নিয়েছে আমার স্বামী ও শাশুড়ী। বর্তমানে আমি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি।
অভিযুক্ত স্বামী আলমগীর ইসলাম বাবু পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত ছমির উদ্দিনের ছেলে।
এঘটনায় সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। এবিষয়ে ওই এলাকার এক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন এ ধরনের পাশবিক নির্যাতনের দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিত। যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।
এ বিষয়ে অভিযুক্ত স্বামী আলমগীর ইসলাম বাবুর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park