1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

রাজউক প্লট দুর্নীতির মামলায় পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পক্ষ থেকে মামলার শুনানিতে বলা হয়, রাজউকের বিভিন্ন প্রকল্পের আওতায় প্লট বরাদ্দে গুরুতর অনিয়ম ও দুর্নীতির সাথে সরাসরি যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। এ কারণে তাকে আইনের আওতায় আনতে ইন্টারপোল রেড নোটিশের মাধ্যমে গ্রেফতারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আদালত দুদকের আবেদন আমলে নিয়ে তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। একইসঙ্গে, মামলার পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তদন্ত চলছিল, এবং প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ রয়েছে, যা আদালতে উপস্থাপন করা হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে দুদক শিগগিরই একটি সংবাদ সম্মেলন করতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park