1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

পটুয়াখালীর কলাপাড়ায় আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপইয়ার্ডে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টা চলছে

পটুয়াখালী সংবাদদাতা-
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত রামপাল নর্থ পাওয়ার লিমিটেড (আরএনপিএল) ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত স্ক্র্যাপইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিজস্ব তিনটি ইউনিট। আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্ক্র্যাপ ও পরিত্যক্ত সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করা হয়। আগুন যাতে বিদ্যুৎ কেন্দ্রের মূল অংশে ছড়িয়ে না পড়ে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা টিমও সতর্ক অবস্থানে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park