1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশ বিমান বাহিনীর মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। দেশের আকাশ প্রতিরক্ষাকে আরো দৃঢ় ও আধুনিক করার লক্ষ্যে আয়োজিত এই মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল প্রয়োগ করে যুদ্ধ বিমান দ্বারা আক্রমণ, শত্রু বিমান শনাক্তকরণ, আকাশ পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, সৈন্য ও অস্ত্র স্থানান্তর, বিশেষ অভিযান, অনুসন্ধান ও উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করছেন।

আজ ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি মহড়ার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি এয়ার কমান্ড অপারেশন সেন্টার (ACOC), এয়ার ডিফেন্স অপারেশন সেন্টার (ADOC), বিমান বাহিনী ঘাঁটি বাশার, বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এবং বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে পরিচালিত মহড়া এবং অপারেশনাল ও মেইনটেন্যান্স কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

২৩ এপ্রিল ২০২৫ থেকে শুরু হওয়া এ মহড়ায় দেশের সকল প্রধান বিমান ঘাঁটি ছাড়াও সিলেট, লালমনিরহাট, শমশেরনগর, বগুড়া, বরিশাল, রসুলপুর ও সুধারামে অবস্থিত স্টেশন ও ইউনিটসমূহ অংশগ্রহণ করছে। মহড়ায় যুদ্ধ ও পরিবহন বিমান, হেলিকপ্টার ইউনিট, রাডার ইউনিট, মিসাইল ইউনিট এবং আনম্যান্ড এরিয়াল সিস্টেম ইউনিট (UAS) সর্বাত্মকভাবে অংশ নিয়েছে।

মহড়ার অংশ হিসেবে, বিমান বাহিনী যুদ্ধ বিমানের মাধ্যমে শত্রুপক্ষের আক্রমণ শনাক্ত ও প্রতিহত করার কৌশল অনুশীলন করছে। ভূমি প্রতিরক্ষা ব্যবস্থার কৌশল, কমান্ডো ইউনিটের Combat Search and Rescue (CSAR) অভিযান, পরিবহন বিমানের মাধ্যমে জরুরি রসদ সরবরাহ, বোমা ও বিস্ফোরক দ্রব্য সনাক্ত ও নিষ্ক্রিয়করণ এবং Scramble এর মাধ্যমে আকাশসীমায় শত্রু অনুপ্রবেশ প্রতিহত করার জন্য Air Defence Alert (ADA) অপারেশন পরিচালিত হচ্ছে। এছাড়াও ড্রোনের মাধ্যমে নজরদারি এবং সময় সংবেদনশীল লক্ষ্যবস্তুর ওপর আক্রমণের অনুশীলন করা হচ্ছে।

মহড়ার মাধ্যমে বিমান বাহিনীর শক্তিমত্তা যাচাই, অস্ত্রের কার্যকারিতা মূল্যায়ন এবং দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা হবে, যা ভবিষ্যতে একটি আরো উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ বিমান বাহিনীর এই মহড়া দেশের আকাশ প্রতিরক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এবং জাতীয় নিরাপত্তা জোরদারে এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park