1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া ধর্মীয় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ

নিউজ বায়ান্ন ২৪ আন্তর্জাতিক ডেস্ক-
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভ্যাটিকান সিটি, ২৬ এপ্রিল: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আজ ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশের সময় ভ্যাটিকানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুভেচ্ছা গ্রহণ করেন। সেখানে পোপ ফ্রান্সিসের মরদেহের সামনে তিনি নীরবভাবে দাঁড়িয়ে প্রয়াত ধর্মগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি বিশ্বের ১৩০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের পূর্বে এবং শেষে অধ্যাপক ইউনুস বিভিন্ন বিশ্বনেতার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট, মন্টেনেগ্রোর প্রেসিডেন্ট, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস, ইকুয়েডর ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট, পর্তুগালের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও রানি, বেলজিয়ামের প্রধানমন্ত্রী, মোনাকোর প্রিন্স আলবার্ট, নরওয়ের প্রিন্স ও প্রিন্সেস, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী, লিচেনস্টাইনের প্রিন্স ও প্রিন্সেস।

এছাড়াও তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ, শ্রীলঙ্কা, বাহরাইন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে মতবিনিময় করেন।

বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি বিশ্ব নেতারা পোপ ফ্রান্সিসের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার ভূমিকার প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park