1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সৌজন্য সাক্ষাৎ

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা, ২১ এপ্রিল ২০২৫ (সোমবার): জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া আজ ঢাকা ক্যান্টনমেন্টে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ, সংশ্লিষ্ট প্রশিক্ষণ কার্যক্রম, মোতায়েন পরিকল্পনা ও সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। উভয়পক্ষই শান্তিরক্ষায় পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

জ্যাঁ-পিয়ের লাক্রোয়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, নিষ্ঠা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় অব্যাহত অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশের শান্তিরক্ষীরা বিভিন্ন মিশনে সাহসিকতা, মানবিকতা ও দক্ষতার মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে চলেছে।”

প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান আশ্বাস দেন যে, ভবিষ্যতেও জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবেন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে।

এই সৌজন্য সাক্ষাৎ দুইপক্ষের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকারকে আরও সুপ্রতিষ্ঠিত করবে বলে আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park